উৎসবের মরশুমে শহরে সিঁদ কেটে পরপর তিন দোকানে চুরি - The News Lion

উৎসবের মরশুমে শহরে সিঁদ কেটে পরপর তিন দোকানে চুরি

 


দি নিউজ লায়নঃ      উৎসবের মরশুমে শহরে সিঁদ কেটে পরপর তিন দোকানে চুরি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকায় সেবকরোডে। জানা গিয়েছে গত সোমবার রাতে নিকাশির হাই ড্রেনে বরাবর সিঁদ কেটে ঢুকে পড়ে চোরের দল। এরমধ্যে বিপিন ঠাকুর ও রবীন্দ্র ঠাকুরের দুটি সেলুন ও একটি অখিলেশ ঠাকুরের মোবাইল ফোনের দোকান।মঙ্গলবার সকালে ব্যবসায়ী এসে দেখেন দোকানে নগদ ও জিনিসপত্র লুটপাট করে হয়েছে।


 অথচ দোকানের সামনের অংশে কোনো দরজায় ক্ষতি হয়নি, বেমালুম বন্ধই রয়েছে তা। এরপরই খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ এসে বুঝতে পারেন সিঁদ কেটেই ঢুকেছে চোর। ঘটনায় মোবাইলের দোকান ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে অন্য দুটি দোকানের ক্ষতির পরিমাণ ২০হাজার টাকা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.