মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে মোহনপুরে শিব মন্দিরে যজ্ঞ ও পূজার আয়োজন গ্রামবাসীদের
দি নিউজ লায়নঃ মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্তবর্তী মোহনপুর ব্লক এর শিয়ালসাই অঞ্চলের মহিষামুড়া গ্রামের প্রাচীন শিব মন্দিরে গ্রামবাসীদের পক্ষ থেকে যজ্ঞ ও পূজার আয়োজন করা হয় ।ওই অনুষ্ঠানে গ্রামবাসীদের সাথে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গণ।
প্রায় তিন হাজার গ্রামবাসী ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। পুজো শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ করা হয় ।উপস্থিত সকলেই প্রসাদ গ্রহণ করেন । দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন গ্রামবাসীদের উদ্যোগে এই শিবের পূজার আয়োজন করা হয়েছিল । গ্রামবাসীদের মধ্যে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো এবং উপস্থিত সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন। সেই সঙ্গে সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে উৎখাত করার জন্য তারা শিব ঠাকুরের কাছে মানত করেছেন।

Post a Comment