বনধে শিলিগুড়িতে একশো শতাংশ সচল দপ্তর, স্কুল যানচলাচল। সুপার ফ্লপ বনধে অশোকের বাম পুরনিগমে ৮০শতাংশ হাজিরা
দি নিউজ লায়নঃ বনধে শিলিগুড়িতে একশো শতাংশ সচল দপ্তর, স্কুল, যানচলাচল। অশোকের বাম পুরনিগমে ৮০শতাংশ হাজিরা। শুক্রবার টানা একবছরের পর খোলে স্কুলগুলি তবে তার তোয়াক্কা না করেই এদিন সকাল থেকে বনধের নামে লাঠি হাতে নেমে পড়ে বামেরা। শিলিগুড়ি কলেজ গেট বন্ধ করে মদত দেয় কংগ্রেস ছাত্র পরিষদ। যদিও দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের তরফে কজেল গেট পুনরায় খুলে দেওয়া হয়।
অন্যদিকে সকাল থেকেই মিছিলে নামেন শিলিগুড়ির রাজপথে বাম বরিষ্ট নেতা অশোক ভট্টাচায্য,জীবেশ সরকার, শঙ্কর ঘোষ।তবে তারপরও অশোকের লালদ্বিপ এদিন স্বাভাবিকের তুলনায় অধিক সচল ছবি ধরা পড়ে। তার কারণ রাজ্যের নির্দেশে স্কুলের নির্দিষ্ট শ্রেণীর পঠনপাঠন শুরু হওয়ায় সকাল থেকে স্কুল পড়ুয়া ও অভিভাবকদের ভিড় দেখা যায়।
করোনাকালে একবছর পর স্কুল খোলায় এদিন কোনোমতেই যাতে স্কুল কামাই না হয় ছাত্রছাত্রীদের সেদিকটি নিয়ে অভিভাবকেরা অতিরিক্ত তৎপর ছিলেন। পাশাপাশি বেশকিছু দোকান পাট নিয়মিত খোলার সময়তে বামেরা বাধা দিলেও ১০টা নাগাদ বাজারঘাট যান চলাচল একেবারেই স্বাভাবিক ছন্দে চলে।

Post a Comment