মতুয়াদের বাড়ি গিয়ে জনসংযোগ বিধায়ক সমীর পোদ্দারের
দি নিউজ লায়নঃ মতুয়াদের বাড়ি গিয়ে জনসংযোগ রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমীর পোদ্দারের। মতুয়াদের সঙ্গেই করলেন মধ্যাহ্নভোজন। শুনলেন তাদের যাবতীয় অভাব-অভিযোগ আশ্বাস দিলেন পাশে থাকার দায়িত্ব নিয়ে বেশ কিছু কাজ করেও দিলেন সঙ্গে সঙ্গে। কখনও আবার মতুয়াদের ডঙ্কা কাসরের তালে পা মেলালেন বিধায়ক। বিধায়ক সমীর পোদ্দার বলেন প্রচারের জন্য নয়। মতুয়া ভক্তের কারণে হরিচাঁদ গুরুচাঁদ এর আদর্শ নিয়ে চলি। মতুয়াদের বিভিন্ন সম্মেলনে উপস্থিত থাকি।
এটা নির্বাচনের কোন অঙ্গ নয়। মতুয়ার যারা দলপতি তাদের কাছে এসে, কিভাবে তাদের নিয়ে আরও উন্নয়নমূলক কাজ করা যায় সেই নিয়েই আলোচনা। বঙ্গ ধ্বনি থেকে দুয়ারে সরকার বিভিন্ন প্রকল্পে ইতিমধ্যেই প্রশাসন রাজ্যবাসীর একেবারে দুয়ারে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার মতুয়াদের সঙ্গে একদিকে যেমন জনসংযোগ সারলেন তৃণমূল বিধায়ক অন্যদিকে তেমনি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর উদ্যোগে মতুয়াদের জন্য যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প পৃথক বোর্ড গঠন করেছে সেই সমস্ত দিকগুলো তুলে ধরেন তিনি।
তিনি বলেন, মতুয়াদের জন্য যদি কেউ আন্তরিকভাবে উন্নয়নের কথা ভাবেন এবং তা করে দেখান তিনি হলেন মুখ্যমন্ত্রী। মমতার উদ্যোগেই দীর্ঘদিন ধরে মতুয়ারা যে বঞ্চনার শিকার হয়েছেন আসছিলেন সেই অবস্থার পরিবর্তন হয়েছে একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন বন্ধুর ভেক ধরে অনেকেই মতুয়াদের ভুল বোঝাতে চাইছেন বিধানসভা ভোটে তারা জবাব পেয়ে যাবেন। মতুয়ারা প্রমাণ করে দেবেন তারা মমতার সঙ্গে রয়েছেন।

Post a Comment