জমি বিবাদের জেরে আক্রান্ত 5 - The News Lion

জমি বিবাদের জেরে আক্রান্ত 5

 


দি নিউজ লায়নঃ    শান্তিপুর ব্লকের নিরসিংহ পুর মেথির ডাঙ্গা বাঁধের পাড়া গ্রামে জমি বিবাদের জেরে আক্রান্ত হল একই পরিবারের 5 জন। ওই আক্রান্ত পরিবারের অভিযোগ গতকাল তার জমির কিছুটা অংশ পাশের বাড়ির মধ্যে ঢুকে যায় এর আগেও একাধিকবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি।


 বরং মারধর করার হুমকি দেয় বলে অভিযোগ, গতকাল প্রতিবাদ করলে অশান্তি চরমে ওঠে এরপর ওই পাশের বাড়ির লোকজনেরা গৌরাঙ্গ সরকার ও তার পরিবারের পাঁচজনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বর্তমান গৌরাঙ্গ সরকারের বাবা ও ভাই হাসপাতালে চিকিৎসাধীন, এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত্রিকালীন শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে গৌরাঙ্গ সরকার। 


কিন্তু পুলিশের কোনো তৎপরতা না মেলায় বুধবার আবার শান্তিপুর থানা দ্বারস্থ হল গৌরাঙ্গ সরকার ও তার মা। এ বিষয়ে গৌরাঙ্গ সরকার জানান আমার জমির সমস্ত রকম কাগজপত্র থাকা সত্ত্বেও এবং কোর্ট পেপার থাকা সত্ত্বেও তারা গায়ের জোরে জমি দখল করার চেষ্টা করছে। এছাড়াও ওই জমিতে ঘর করছে বলে অভিযোগ গৌরাঙ্গ সরকারের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.