দীঘা কলকাতা বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আশঙ্কাজনক 15 - The News Lion

দীঘা কলকাতা বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আশঙ্কাজনক 15

 


দি নিউজ লায়নঃ       দীঘা থেকে কলকাতাগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লরির। ভয়ঙ্কর দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর এর চণ্ডীপুর থানা এলাকার নন্দকুমার - দিঘা ১১৬ বি জাতীয় সড়কে গড়গ্রাম রসিকাচক এলাকায়।  বুধবার সকালে দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় একজন পর্যটক এর মৃত্যু হয়েছে 15 জন পর্যটক গুরুতর জখম অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ছাড়াও আরও বেশ কয়েকজন পর্যটকদের অল্পবিস্তর রয়েছে তবে তারা সংকটমুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মূলত কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 


দীঘা থেকে পর্যটকদের নিয়ে কলকাতায় ফিরছিল একটি এসি ভলভো বাস গড়গ্রামের কাছে বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায় কিন্তু দৃশ্যমানতা কম থাকায় উল্টোদিক থেকে যে লরি আসছে তা দেখতে পাননি গাড়ির চালক। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি থাকায় সঙ্গে সঙ্গে উল্টে যায় দুটি গাড়ি বাস থেকে ছিটকে পড়েন একাধিক যাত্রী বিকট শব্দ শুনে প্রাথমিকভাবে আশপাশের গ্রামের বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীপুর থানার বিশাল পুলিশবাহিনী। 


খবর দেয়া হল দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলকে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে একজন পর্যটক এর মৃত্যু হয়েছে তার পরিচয় জানার চেষ্টা চলছে আরও 15 জন পর্যটক গুরুতর জখম অবস্থায় রয়েছেন এদের মধ্যে বাসের চালক রয়েছেন বলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আরও কয়েকজন পর্যটক রয়েছেন যাদের চুল তেমন গুরুতর নয়। বাস এবং লরি দুটি গাড়িকেই আপাতত আটক করা হয়েছে সেগুলি ফরেনসিক পরীক্ষা করানো হবে ঠিক কি কারণে দুর্ঘটনা এর পরীক্ষার পরে বোঝা যাবে বলে মনে করছেন তদন্তকারী প্রাথমিকভাবে পুলিশ মনে করছে কুয়াশার যে ঘটনা ঘটেছে উল্টোদিকে গাড়ি দেখতে পাননি বাসের চালক যে কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.