গড়বেতায় তৃণমূলের বাইক রেলি
দি নিউজ লায়নঃ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চার নম্বর উড়িয়াসাই অঞ্চলে বিজেপির মিথ্যা প্রচার এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়।ওই বাইক মিছিলে প্রায় ৫০০ টি বাইক নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাইক রেলিতে অংশগ্রহণ করেন ।বাইক রেলিতে নেতৃত্বদেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো ।
বাইক রেলিতে স্লোগান ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছো কার স্বার্থে সাম্প্রদায়িক শক্তি বিজেপি জবাব চাই জবাব দাও, বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও, বাজেটে বাংলা কে বঞ্চনা করা হলো কার স্বার্থে বিজেপি জবাব চাই জবাব দাও, খেলা হবে খেলা হবে খেলা হবে ভোট গণনার দিন খেলা হবে, বিজেপি-কে উপযুক্ত জবাব দেওয়া হবে। বাইক রেলির শেষে বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা করে চলেছে। সম্প্রতি যে বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার সেখানেও বাংলা বঞ্চিত।
বাংলার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকার এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বিজেপি। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় ৬৪টি প্রকল্প চালু করেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি প্রকল্পের সুযোগ পাচ্ছেন বাংলার বাসিন্দারা। অথচ বাংলার উন্নয়নে চক্রান্ত করছে বিজেপি। বিজেপির নোংরা রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে শালবনি বিধানসভা এলাকা থেকে তিনি বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

Post a Comment