জেপি নাড্ডার রথযাত্রাকে কটাক্ষ করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় - The News Lion

জেপি নাড্ডার রথযাত্রাকে কটাক্ষ করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ    মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার  ডেবরা তে একটি  অনুষ্ঠানে যোগ দিয়ে   বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রথযাত্রাকে কটাক্ষ করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।তিনি বলেন বিজেপির বাসযাত্রা হলে আপনাদের প্রশ্নের উত্তর দেবো। রথযাত্রা বাঙালীদের একটা সময়ে হয়৷ সেখানে ঠাকুর থাকে। বাস যাত্রা করুক আর যাই করুক মানুষ এর উত্তর দেবে। 


আমরা  গত বারের থেকে বেশী আসনে জয়লাভ করবো৷ এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে একটি ১৩২/৩৩ কেভি গ্যাস ইনসুলেটেড সাব-সেন্টারের  উদ্ধোধনে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি আরো বলেন যে বিজেপি বাংলায় হিংসার বাতাবরণ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে।বাংলার মানুষ বিজেপির পাতা ফাঁদে পা দিবে না,বাংলাকে গুজরাট হতে দিবে না।বাংলার মানুষ বিজেপি কে বিধানসভা নির্বাচনে  উপযুক্ত জবাব দিবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.