তৃণমূলের ব্যানার, পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় চন্দ্রকোনার বালা গ্রামে উত্তেজনা
দি নিউজ লায়নঃ তৃণমূল কংগ্রেসের পতাকা, ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।ওই ঘটনায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালা গ্রামে। অভিযোগ, মঙ্গলবার সকালে গ্রামের রাস্তার ধারে বেশ কিছু তৃণমূলের পতাকা পুড়ে যাওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শাসকদলের অভিযোগ, বিজেপি কর্মীরা এলাকায় অশান্তি পাকানোর লক্ষ্যে বারবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের নেতারা।
তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ ওই এলাকায় তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কর্মসূচি করার জন্য বিভিন্ন এলাকায় ব্যানারও পতাকা টাঙিয়ে ছিল। সেই পতাকাগুলি ও ব্যানার গুলি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিজেপির ওই কাজ করেছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রকোনা টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
চন্দ্রকোনা টাউন থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। চন্দ্রকোনার বিধায়ক ছায়া দোলাই অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তবে বিজেপি তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা টাউন থানার বালা গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বিধায়ক ছায়া দোলই দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন তৃণমূলের সাথে রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে রাতের অন্ধকারে বিজেপি ওই কাজ করেছে। তিনি রাজনৈতিকভাবে বিজেপির বিজেপির মোকাবিলা করা হবে বলে জানান।

Post a Comment