গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী চতুর্থ শ্রেণির ছাত্র
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক চতুর্থ শ্রেণীর ছাত্র।মৃতের ছাত্রের নাম শুভজিৎ মন্ডল(১০)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং থানার নিকারীঘাটা অঞ্চলের দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামের বাসিন্দা পেশার রাজমিস্ত্রী শঙ্কর মন্ডল।এদিন রাতে সামান্য একটু বকাঝকা করেছিলেন তার একমাত্র ছেলে শুভজিৎ কে।
ফলে রাগে অভিমানে নিজের ঘরে চলে যায় শুভজিৎ।ঘরের দরজাও বন্ধ করে দেয়।এরপর সকলের অলক্ষে সে তার দিদির ওড়ানা নিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে।কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ঘরের জানালার ফাঁক দিয়ে দেখতে পায় ছাত্র শুভজিৎ গলায় ফাঁস দিয়ে ঘরের মধ্যে ঝুলছে।তড়িঘড়ি ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।ছাত্রের দেহটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য হাসপাতালের মর্গে পাঠায়।মৃত ছাত্রের পরিবারের সদস্যরা জানান দক্ষিণ অঙ্গদবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে শুভজিৎ মন্ডল পঠন পাঠন করছিল।ভালো করে পড়াশুনা করার জন্য তাকে তার বাবা একটু বকাবকি করে।তারপর এমন ধরনের ঘটনা ঘটে।
পুলিশ জানান এক চতুর্থ শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে।তবে কি কারণে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।এদিকে এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।কান্নায় ভেঙে পড়ে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা।

Post a Comment