গায়ের জমা খুলে গ্যাসের সিলিন্ডার নিয়ে মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধায়ক শ্যামল মন্ডল - The News Lion

গায়ের জমা খুলে গ্যাসের সিলিন্ডার নিয়ে মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধায়ক শ্যামল মন্ডল

 


দি নিউজ লায়নঃ     মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তালদি অঞ্চলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূলের বিধায়ক শ্যামল মন্ডল গায়ের জামা খুলে দিয়ে আলগা গায়ে গ্যাস সিলিন্ডার কাঁধে নিয়ে রান্না গ্যাস, পেট্রোপণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলেন।অভিনব ভাবে কেন্দ্রীয় জন বিরোধী নীতির প্রতিবাদ জানালেন রাস্তায় নেমে ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডল।


ক্যানিং পশ্চিম কেন্দ্রের  বিধায়ক শ্যামল মন্ডল বলেন দিনের পর দিন যে ভাবে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস,পেট্রোল,ডিজেল,করোসিনতেল আকাশ ছোঁয়া মূল্য বাড়িয়ে চলেছে তারই প্রতিবাদে খালে গায়ে প্রতিবাদ জানাচ্ছি।আর এই মূল্য বৃদ্ধি না কমলে আরও বৃহত্তর আন্দোলনে নামবো

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.