নেশাগ্রস্ত যুবকের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত চিকিৎসক সহ দুই নিরাপত্তারক্ষী - The News Lion

নেশাগ্রস্ত যুবকের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত চিকিৎসক সহ দুই নিরাপত্তারক্ষী

 


দি নিউজ লায়নঃ    নেশাগ্রস্ত যুবকের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত চিকিৎসক সহ দুই নিরাপত্তারক্ষী । এমনই ঘটনা ঘটল বীরভূমের সিউড়ির জেলা হাসপাতালে। জানা গিয়েছে, নেশাগ্রস্থ ওই যুবককে হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়েছিল চিকিৎসার জন্য । সেখানে মেডিসিন এর চিকিৎসক অভিষেক রায় ও সাইক্রাইটিস্ট জিষ্ণু ভট্টাচার্যের চিকিৎসাধীন ছিল সে । 


 কিন্তু রাতে সেই রোগী হটাৎ উত্তেজিত হয়ে পড়ে।খবর পেয়ে চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য ও অভিষেক রায় যুবককে ওষুধ দিতে গেলে ওই রোগী চিকিৎসকদের লক্ষ্য করে কাঁচের টুকরো , লোহার সামগ্রী সহ নানান ধরনের জিনিস ছুঁড়তে শুরু করে । কাঁচের আঘাতে মুখের একাধিক জায়গায় ক্ষত হয়ে যায় চিকিৎসকের । তাছাড়া হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী ও একজন কর্তব্যরত পুলিশ কর্মীও আহত হয়।


 হাসপাতাল সূত্রে খবর , পুলিশ সেলের ভেতর আছে কাঁচের জানলা| সেই জানলার কাঁচ ভেঙেই ছোঁড়া হয় চিকিৎসক দের লক্ষ্য করে| এর আগেও একজন রোগী জানলার কাঁচ দিয়ে  নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য জানিয়েছেন, আচমকা এই ঘটনার সম্মুখীন হতে হবে বুঝতে পারিনি। ওই নেশাগ্রস্ত যুবক হঠাৎ আক্রমণ   করে।ভাঙা কাচের টুকরো চুষতে শুরু করে তার জেরে মুখে একাধিক ক্ষত তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.