""বিজেপি নিঃশর্ত নাগরিকত্ব নিয়ে মতুয়াদের ভাঁওতা দিয়েছে, মতুয়ারা বুঝে গেছে""-মমতাবালা ঠাকুর - The News Lion

""বিজেপি নিঃশর্ত নাগরিকত্ব নিয়ে মতুয়াদের ভাঁওতা দিয়েছে, মতুয়ারা বুঝে গেছে""-মমতাবালা ঠাকুর

 


দি নিউজ লায়নঃ    বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর মতুয়াদের বিজেপি সরকার নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করবে বলেছিলেন।সেইমত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আসা হয়।কিন্তু টিএমসি র প্রাক্তন সাংসদ মতুয়া সম্প্রদায়ভুক্ত মমতাবালা ঠাকুর শনিবার কাঁকসার মিনিবাজারে দলীয় একটি অনুষ্ঠানে এসে বলেন,""মতুয়ারা ওদের সাথে নেই।অমিত শাহ যেদিন আসে আমি সেদিন ঠাকুরবাড়িতেই ছিলাম।


মতুয়াদের দু-একটি দল এসেছিল কিন্তু তারা চলেও যান।অমিত শাহ বলেন কোরোনার প্রতিষেধক নেওয়া শেষ হলে দেখবেন।আসলে তাদের কাছে কিছুই নেই তারা নিঃশর্ত নাগরিকত্ব দেবেন কি করে?""বিধায়ক বিশ্বজিৎ দাস সম্পর্কে বলতে গিয়ে বলেন, বিশ্বজিৎ ভালো ছেলে।তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তিনি দলের সুপ্রিমো মমতা বন্দোপধ্যায়  নেবেন।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.