আবার বড়সড় ভাঙ্গন বিজেপির
দি নিউজ লায়নঃ আবার বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ভাঙ্গন বিজেপির।আবার বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল বিজেপি এবার রানাঘাটে। নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাঝেরগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র প্রদান ও মতুয়া বরণ অনুষ্ঠান মঞ্চে বিজেপি ও সিপিআইএম দল থেকে ২৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
রানাঘাট ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা নদিয়া জেলা পরিষদের শিশু-নারী,ত্রাণ ও জনকল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ বর্ণালী দে-র হাত থেকে দলীয় পতাকা তুলে নেন মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি মনিকা রায় ও সিপিআইএমের পার্টি সদস্য সুশান্ত মণ্ডল। বিজেপি ছেড়ে ১৫০ জন এবং সিপিএম দল ত্যাগ করে ১০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য ও বর্ষীয়ান সিপিআইএমের নেতৃত্ব মিলিয়ে দুটি দল থেকে মোট ২৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানান রানাঘাট ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা নদিয়া জেলা পরিষদের শিশু-নারী, ত্রাণ জনকল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ বর্ণালী দে।

Post a Comment