পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় উনুন জ্বালিয়ে রান্না করে প্রতিবাদ দেখালো তৃণমূল
দি নিউজ লায়নঃ পেট্রোল-ডিজেলের ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব পদ্ধতিতে তৃণমূলের পক্ষ থেকে শুক্রবার শ্রীরামপুরে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার শ্রীরামপুর পৌরসভার তৃণমূলের বিদায়ী কাউন্সিলর,তথা শ্রীরামপুর যুব তৃনমূলের নেতা সন্তোষ সিং এর নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক এদিন রাস্তার মাঝে উনুন ধরিয়ে তাতে রান্না করে পাশাপাশি মোটর বাইকের মধ্যে কেরোসিন তেল ঢেলে প্রতিবাদ দেখাতে থাকে।
এদিন তৃণমূল নেতা সন্তোষ সিং বলেন দিনদিন পেট্রোল-ডিজেলের ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন পেট্রোপণ্যের দাম বেড়ে চললেও কেন্দ্রের বিজেপি সরকারের কোন হেলদোল নেই। পেট্রোলের দাম এমনকি কেরোসিন তেলের দাম বেড়ে গেছে। নির্বাচন এলে বিজেপির পক্ষ থেকে এমএলএ এমপি কিনবে চাটার প্লেনে করে নিয়ে যাবে আর গরিব মানুষের উপরে পেট্রোল-ডিজেলের ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির চাপ বাড়াবে। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আচ্ছে দিন আসছে, কোথায় সেই আছে দিন ,কোথায় সেই ১৫ লাখ টাকা গরিবের একাউন্টে।
সেই সঙ্গে তিনি বলেন আগামী দিনে এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে পেট্রোল ডিজেল ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করা হবে। বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার সবকিছু জানা সত্ত্বেও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি রোধ করতে পারেনি ।তাই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি র ফলে প্রতিটি জিনিস এর দাম বাড়ছে,সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
Post a Comment