বিগত নির্বাচনের বর্জিত ন্যায়ের বাণী জপলেন অধীর চোধুরী, ভোটমুখী কোনো পরিকল্পনা নেই কংগ্রেসের - The News Lion

বিগত নির্বাচনের বর্জিত ন্যায়ের বাণী জপলেন অধীর চোধুরী, ভোটমুখী কোনো পরিকল্পনা নেই কংগ্রেসের

 


দি নিউজ লায়নঃ   বিগত নির্বাচনের বর্জিত ন্যায়ের বাণীই জপলেন কংগ্রেস নেতা অধীন চৌধুরী, ভোটমুখী কোনো পরিকল্পনা নেই কংগ্রেসের। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ৪০মিনিটের মন্তব্যে শনিবার শিলিগুড়িতে ব্রাত্য স্থানীয় ইস্যু।


 শনিবার শিলিগুড়ি বাঘাযতীন ময়দানে কংগ্রেসের জওহরলাল নেহেরু থেকে রাজীব জামানার ইতিহাসে ঘেঁটে বেড়ালেন অধীর বাবু। বিধানসভা ভোটমুখী কোনো পরিকল্পনা পেশ করতে পারলেন না তিনি।কোন নেতা মঞ্চে থাকবেন তা নিয়ে এদিন কংগ্রেসের নেতাদের মধ্যে তুলকালাম বেঁধে যায়। অসংগঠিত সমন্বয়হীনতার ছবি প্রকাশ্যে চলে আসে।


 বক্তব্যে দিতে গিয়ে অধীর বাবু বলেন বাংলায় বিজেপিকে আনলে ভয়ংকর হবে ভুলে যাবেন না।তিনি পেট্রোল ডিজেলের তেলের মূল্য বৃদ্ধি নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন রামের দেশে ভারতে তেলের দাম দেখুন আর সীতার দেশ নেপালে তেলের দাম দেখুন সেখানে কিন্তু বাড়েনি, রাবনের দেশ শ্রীলঙ্কায়ও তেলের দাম বাড়েনি তবে বুঝুন রামের দেশে কেমন মজা বুঝুন তবে!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.