উদয়নারায়নপুরে পেঁচা উদ্ধার - The News Lion

উদয়নারায়নপুরে পেঁচা উদ্ধার

 


দি নিউজ লায়ন:      মাঞ্জা সুতোয় জড়িয়ে আহত হওয়া একটি লক্ষ্মী পেঁচাকে উদ্ধার করে তাকে পরিবেশে ছেড়ে দিল বন্য নামে একটি পরিবেশ প্রেমী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা।


জানা গেছে মঙ্গলবার সকালে উদয়নারায়নপুর ব্লকের খিলা গ্রাম পঞ্চায়েতের ডোঙাজল গ্রামের বাসিন্দারা একটি মেহগিনি গাছে ঘুড়ি ওড়ানোর সুতোয় পেঁচাটিকে আটকে থাকতে দেখে। গাছটি খুব উঁচু হওয়ায় স্থানীয় বাসিন্দারা পেঁচাটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। 


পরে তারা বন্য নামে একটি পরিবেশ সংগঠনের হেল্পলাইনে যোগাযোগ করেন। পরে সংগঠনের সদস্যরা দ্রুত গ্রামে পৌঁছে পেঁচাটিকে উদ্ধার করে তার চিকিৎসা করে সেটিকে পরিবেশের ছেড়ে দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.