আজ আপনার অর্থ ভাগ্য কেমন জানতে দেখেনিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষ রাশি: মেষ রাশির জাতক/জাতিকার দিনটি আর্থিক ক্ষেত্রে অগ্রগতির। পরিশ্রমের ফল ভাল হবে। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। সঞ্চয়ের চেষ্টায় সফল হতে পারবেন। বিদেশ থেকে কিছু অর্থ রোজগারের সুযোগ আসবে। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে চেষ্টা করবেন। অসমাপ্ত কাজ গুলো সমাপ্তর চেষ্টায় সফল হতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক/জাতিকার দিনটি ব্যয় বহুল। বৈদেশিক কাজের জন্য অর্থ ব্যয় হবে। আইনগত জটিলতার কারনে কারাবাসের আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। প্রবাসীদের কর্মস্থলে জটিলতা দেখা দিতে পারে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক/জাতিকার দিনটি আর্থিকভাবে সাফল্যের। আয় রোজগারের ক্ষেত্রে কিছু বাধা-বিপত্তি দেখা দিলেও তা দূর হয়ে যাবে। বৈদেশিক উৎস থেকে অর্থ পেতে পারেন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতক/জাতিকার কর্মস্থলে চলতে থাক জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। সরকারী চাকুরেদের বদলীর কার্যাদেশ আসতে পারে। পদস্ত কর্মকর্তার সাথে কোনো প্রকার দ্বন্দ্বে জড়িয়ে পড়লে দেখা দেবে কর্মহানির ভয়।
কন্যা রাশি: কন্যার জাতক/জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। শুভ চন্দ্রর প্রভাবে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় হবে অগ্রগতি। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অংশ নিতে পারেন।
তুলা রাশি: তুলা রাশির জাতক/জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকাল সকালই ঋণ পরিশোধের চাপে পড়তে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক পন্থায় অগ্রগতির আশা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছু লাভের সম্ভাবনা।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে। সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাথে কোনো আলোচনা করতে পারেন। অংশিদারী ব্যবসায় সাফল্য লাভের সময়।
ধনু রাশি: ধনু রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। সহকর্মী কারো সাথে ভুল বোঝাবুঝি দেখা দেবে। অনৈতিক কাজের সাথে না জাড়ানোই ভালো। ব্যবসা-বানিজ্যে অধিনস্ত কর্মচরীর কাজে কিছুটা ক্ষুদ্ধ হতে পারেন।
মকর রাশি: মকর রাশির জাতক/জাতিকার দিনটি প্রেম ভালোবাসায় জটিলতার। প্রেমিক/প্রেমিকার দ্বারা আর্থিকভাবে প্রতারিত হতে পারেন।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক/জাতিকার পারিবারিক জীবনে আত্মীয় বিরোধের আশঙ্কা। নিকটাত্মীয়র কারণে স্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। মায়ের সাথে সাংসারিক বিষয়ে মণোমালিন্য দেখা দেবে।
মীন রাশি: মীন রাশির জাতক/জাতিকার দিনটি বিদেশ থেকে ভালো কোনো সংবাদ লাভের। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। সন্তানের দুরন্তপনায় অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। আজ অনলাইন ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির দিন।

Post a Comment