নতুন গুড়ের পায়েস ছাড়া কি শীতের আমেজ আসে? তাই এই শীতে বানিয়ে ফেলুন খেজুরের গুড়ে পায়েস
দি নিউজ লায়নঃ
উপকরণ:
১) বাসমতি চাল
২) দুধ এক লিটার,
৩) খেজুরের গুড় ৪০০ গ্রাম,
৪) নারকেল কোরা ১ কাপ ( চাইলে দিতে পারেন),
৫) তেজপাতা ২টি,
৬) দারুচিনি ২ টুকরো,
৭) কিশমিশ ১ টেবিল-চামচ,
৮) বাদাম কুচি ১ টেবিল-চামচ,
৯) লবণ খুব সামান্য,
১০) জল পরিমাণমতো।
প্রণালি:
প্রথমে দুধ ফুটিয়ে এক লিটার থেকে ঘন করে আধা লিটার করতে হবে। এরপর গুড় এক কাপ জল দিয়ে ফুটিয়ে ছেকে নিতে হবে। চাল ধুয়ে তিন কাপ জল দিয়ে তাতে তেজপাতা, দারুচিনি, লবণ দিয়ে মৃদু আঁচে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে ঘন হলে তাতে গুড়, নারকেল ও ঘন দুধ দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন হলে নামিয়ে ঠাণ্ডা করে বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করুণ গুড়ের পায়েস।

Post a Comment