লকডাউনের আর্থিক মন্দার মাঝেও একবছরে উত্তরবঙ্গের ১২টি বন্ধ চা বাগান খুলেছে রাজ্য সরকার, আরও ১৫টি খোলার সিদ্ধান্ত
দি নিউজ লায়নঃ লকডাউনের আর্থিক মন্দার মাঝেও একবছরে উত্তরবঙ্গের ১২টি বন্ধ চা বাগান খুলেছে রাজ্য সরকার। উত্তরের আরও ১৫টি বন্ধ বাগান দ্রুত খোলার সিদ্ধান্ত। রবিবার শিলিগুড়ির দাগাপুরে শ্রমিক মেলায় আয়োজন করা হয়। এই মেলা প্রাঙ্গণ থেকেই রাজ্যের শ্রমিক স্বার্থের বিভিন্ন প্রকল্পের আওতায় ১৮লক্ষ টাকার অর্থমূল্য ২৫০জন উপভোক্তাদের প্রদান করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হন পর্যটন মন্ত্রী গৌতম দেব সহ শ্রম বিভাগের কমিশনার উচ্চ আধিকারিকেরা।
এদিন সংবাদ মাধ্যমকে উত্তরবঙ্গ এডিশনাল লেবর কাউন্সিলর মহম্মদ রেজয়ান জানান ৫০,০০০চা শ্রমিক পরিবার কাজ ফিরেছে। বিগত বেশ কয়েক বছর থেকে বন্ধ থাকা উত্তরের ১২টি চা বাগান খুলেছে। যাদের কারো লিজ নিয়ে সমস্যা ছিল কারো আবার মালিকানা রাজ্যের উদ্যোগে হস্তান্তর করে চা শ্রমিকদের কাজ ফেরানো হয়েছে। তিনি ১৫% বন্ধ বাগান শ্রম দপ্তর খুলে দিয়েছে। শ্রমিক ও বাবু স্টাফেদের বেতনও বৃদ্ধি করা হয়েছে। এর দ্বারা ৫০,০০০শ্রমিক পরিবার উপকৃত হয়েছে। আরও ১৫টি বন্ধ বাগান রয়েছে। যেগুলি মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত নির্দেশ দিয়েছে রাজ্য।
এরমিধ্যে চারটি বাগানের ক্ষেত্রে লিজ নিয়ে সমস্যা রয়েছে। যদি মালিকপক্ষের কোনোরকম অনীহা দেখা দেয় তবে শ্রম দপ্তর নিজেরা লিজের সমস্যা মিটিয়ে হস্তান্তরের মধ্য দিতে বন্ধ চা বাগান খোলার উদ্যোগ নেবে।এদিকে কেন্দ্রকে নিশানায় রেখে মন্ত্রী বলেন কৃষি ও শিল্পের মধ্যে কোনো স্ববিরোধিতা নেই। একসঙ্গে নিয়ে কর্মমুখী পদক্ষেপ নিতে হবে। এদিন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ৫০লক্ষ টাকা দেওয়া হয়। একবছরে পাঁচ কোটি টাকা অসংগঠিত ক্ষেত্রে দেওয়া হয়েছে। বন্ধ চা বাগান গুলির ক্ষেত্রে আইনানুগ সমস্যা মিটিয়ে সত্ত্বর খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment