শালবনির কয়মা গ্রামের গরাম থানে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

শালবনির কয়মা গ্রামের গরাম থানে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ        শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভীমপুর অঞ্চলের কয়মা গ্রামের গরাম  থানে নিষ্ঠা সহকারে পুজো দেয় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো ।তার সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা সনত মাহাতো, আদিবাসী নেতা দশরথ হেমব্রম সহ দলের নেতা ও কর্মীরা ।জঙ্গলমহলের রীতি নীতি মেনে তিনি শনিবার কয়মা গ্রামের গরাম থানে গিয়ে মাটির তৈরি ঘোড়া ঠাকুর দিয়ে পুজো দেন। 


পুজো শেষ হওয়ার পর ওই অনুষ্ঠানে উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়। বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন জঙ্গলমহল এলাকার পবিত্র স্থান হল গরাম থান। সেই গরাম থানে শুভ কাজ শুরু করার আগে সবাই পূজো দেন। তাই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরদিন শনিবার তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করার জন্য কামনা করে তিনি পুজো দিয়েছেন বলে জানান। তিনি  পূজার পর ওই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন। 


নিজের হাতে মানুষের হাতে প্রসাদও তুলে দেন। তিনি বলেন ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যাতে দিদি তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হন । গরিব মানুষ যাতে বাংলায় বেঁচে থাকতে পারে। সেই সঙ্গে তিনি বলেন জঙ্গলমহলের মানুষ দিদির সাথে আছে তা বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন প্রমাণিত হবে। বিজেপির লম্ফঝম্পও বন্ধ হবে। 


বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে আগামী দিনে রাজনৈতিকভাবে বিসর্জন দেবে। তাই তিনি দলীয় কর্মীদের বলেন এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের সাফল্য  তুলে ধরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে প্রচার করার জন্য। কারণ হাতে সময় নেই। প্রথম দফার নির্বাচন সাতাশে মার্চ। আগামী মঙ্গলবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। তাই চুপ করে বসে না থেকে দলীয় কর্মীদের নিয়ে তিনি বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিয়েছেন বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.