'দাঁড়ি রাখলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না' নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ হুমায়ুন কবিরের
দি নিউজ লায়নঃ 'দাঁড়ি রাখলেই রবীন্দ্র নাথ হওয়া যায় না , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ভাবেই তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সহ-সভাপতি হুমায়ূন কবীর। তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবে নিজের পরিচয় দিয়ে দলের একটি বাইক র্যালিতে যোগ দেন লালবাগে। এদিন নবাব নগরীর লালবাগের মতিঝিল থেকে নশিপুরের ওই র্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক শাওনী সিংহ রায় , জেলা নেতা মহম্মদ আলী , ইন্দ্রজিৎ ধর প্রমুখ ।
দেশের সঙ্কট ময় অবস্থায় বাংলার বিধান সভা নির্বাচনে বিজেপি কে রুখতে নিজের চাকরি ছাড়ার প্রসঙ্গও এদিন তিনি তোলেন । দেশে পেট্রল ডিজেলের মুল্য হু হু করে বেড়ে চলেছে , ক্ষমতায় আসার আগে ভাজপা দু কোটি চাকরি ,নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনের লক্ষ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল । এই সব প্রশ্ন তুলে চাঁচাছোলা ভাষায় আক্রমন করেছেন দেশের প্রধান মন্ত্রী কে ।পাশাপাশি তিনি বলেন , “ একজন বেহায়া , নিলজ্জ মানুষ নরেন্দ্র মোদী ।
তিনি এখন সর্দার বল্লব ভাই প্যাটেল স্টেডিয়ামের নাম বাতিল করে জীবিত অবস্থাতেই নিজের নামে করাতে চাইছেন ।অথচ রবীন্দ্র নাথের মত দাড়ি রাখছেন ।” রবীন্দ্র নাথের মত দাড়ি রাখলেই যে রবীন্দ্র নাথ হওয়া যায় না ।এই দাবি করে প্রক্তন এই আই পি এস অফিসার উপস্থিত মানুষ কে স্মরণ করিয়ে দিয়ে বলেন , “রবীন্দ্র নাথ বিশ্বাস করতেন , যে ধর্ম ঘৃণার জন্ম দেয় , যে ধর্ম মানুষ কে বিভাজিত করে দ্বিখণ্ডিত করে , সে ধর্ম , ধর্ম নয় ।”
আর আমাদের নেত্রী মমতা সকল ধর্ম , সকল ভাষার মানুষ কে সম্মান করেন । তৃণমূল সরকারের কন্যাশ্রী , উৎকর্ষ বাংলা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে । আগামী দিনে দুয়ারে সরকার , পাড়ায় সমাধান ফের আন্তর্জাতিক সম্মান লাভ করতে চলেছে । সেই সঙ্গে তৃতীয় বারের জন্য মা মাটি মানুষের সরকার রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে এমন দাবি করেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন এই পুলিশ কর্তা ।

Post a Comment