বিএসএফের মারে গ্রামবাসীর মৃত্যুর অভিযোগে তুলকালাম মুর্শিদাবাদ - The News Lion

বিএসএফের মারে গ্রামবাসীর মৃত্যুর অভিযোগে তুলকালাম মুর্শিদাবাদ

 



দি নিউজ লায়নঃ    বিএসএফের মারে গ্রামবাসীর মৃত্যুর অভিযোগে মুর্শিদাবাদে তুলকালাম। প্রতিবাদ জানিয়ে  সাগরপাড়া-জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনায় মুর্শিদাবাদ জেলার নবনির্মিত সাগরপাড়া থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।


 স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের চড়ে গরু চরানো কে কেন্দ্র করে  সাগরপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েত এলাকার চরকাকমারী গ্রামের বাসিন্দা মোফাজ্জুল শেখের সঙ্গে দিন চারেক আগে গত সোমবার প্রথমে ব্যাপক তর্ক-বিতর্ক ও পরবর্তীতে হাতাহাতি সংঘর্ষ হয় বলে অভিযোগ। তারপরেই বিএসএফ ১১৭ নাম্বার বাটেলিয়ান জওয়ানরা মোফাজুল সেখ বেধড়ক মারে বলে পরিবারের দাবি। বিএসএফের মার খেয়ে শারীরিক অসুস্থ হলে প্রথমে সাগরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।


 সেখান থেকে ডোমকল মহাকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়  মোফাজ্জুলের ।বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার  তার নিজ বাড়িতে মৃতদেহ পৌঁছালে গ্রামবাসীরা ময়না তদন্তের জন্য দাবি করে।ঘটনায় প্রতিবাদ জানিয়ে শুরু হয় পথ অবরোধ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.