কৃষি বিল বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশিয়াড়িতে বাইক রেলি - The News Lion

কৃষি বিল বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশিয়াড়িতে বাইক রেলি

 


দি নিউজ লায়নঃ       নির্বাচনের দিন ঘোষনা হতে শুধু মাত্র সময়ের অপেখ্যায় রয়েছে রাজনৈতিক দল গুলি। তার মধ্যেই প্রচারে খামতি রাখতে চাইছে না শাসক কিংবা বিরোধীদল। কৃষি আইনের বিরোধিতা সহ নির্বাচনী প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের নছিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিনেই এই বাইক রেলি  ওই ব্লকের নছিপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ভসরা হয়ে নছিপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘোরে বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের পলাশিয়া মোড় হয়ে খড়িপাড়া পৌছায়।


 সেখান থেকে কুলবনীতে শেষ হয়।কেশিয়াড়ী ব্লক তৃণমূল কংগ্রেস ও ছাত্র, যুব সংগঠনের পক্ষ থেকে কৃষি আইনের বিরোধিতা করে কৃষি আইন প্রত্যাহারের দাবীতে মিছিল সারা অঞ্চল এলাকা পরিক্রমা করে। ফিতে কেটে বাইক মিছিলের সূচনা করেন কেশিয়াড়ী বিধানসভার বিধায়ক পরেশ মুর্ম্মূ। নয়া কৃষি আইন বাতিলের দাবী সহ কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হয় এদিনের বাইক মিছিলে। পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, বিজেপি নেতৃত্বদের বাংলাবিরোধী আচরণের প্রতিবাদে এদিনের এই কর্মসূচি বলে জানান নেতৃত্বরা। 


তবে বিধানসভা নির্বাচনের দামামা যে বেজে গিয়েই সেটা রাজনৈতিক দলগুলির কর্মসূচিতেই পরিস্কার। বুধবার বাইক মিছিলের মধ্য দিয়ে কার্যত নির্বাচনের প্রচারেই সেই ছবি পরিস্কার।এদিনের এই বাইক রেলির ফিতে কেটে শুরু করেন এলাকার বিধায়ক। উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ মুর্ম্মু, কেশিয়াড়ী ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ, সহ সভাপতি পবিত্র শীট, যুবর রাজ্য সম্পাদিকা কল্পনা শীট, ব্লকের যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, ব্লকের তৃনমূল নেতৃত্ব রামপদ সিং,সংকেত পালোই সহ অনেকেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.