নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতদুষ্ট আচরণ করলে যথাসময়ে তার যোগ্য জবাব দেওয়া হবে, কুণাল ঘোষ - The News Lion

নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতদুষ্ট আচরণ করলে যথাসময়ে তার যোগ্য জবাব দেওয়া হবে, কুণাল ঘোষ

 


দি নিউজ লায়নঃ      নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হোক। কেন্দ্রীয় সরকার বা বিজেপির অঙ্গুলিহেলনে বা তাদের উদ্যেশ্য সাধনে  পক্ষপাত দুষ্ট কোনোরকম পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফে দেখা গেলে তাহলে যথাসময়ে যথাযোগ্য ভাবে তার উত্তর পৌঁছে যাবে। 


শুক্রবার বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিবড়দা বাজারে তৃণমূলের  সভায় যোগ দিতে গিয়ে নির্বাচন কমিশনের আট দফা ঘোষনার প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ এদিন বলেন, ভাজপার লোক নেই জন নেই, ভাজপা এখন ক্যালকুলেট করছে যত দফায় ভোট হবে তত তাদের সুবিধা। 


এখানের লোক ওখানে নিয়ে গিয়ে গন্ডগোল করবে কিনা সে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে তৃণমূল। ভাজপাকে সুবিধা পাইয়ে দেবার জন্য নির্বাচন কমিশন আট দফায় বাংলায় ভোট ঘোষণা করেছে যেখানে অন্য রাজ্যে এক দফায় অথবা তিন দফায় ভোট। তবে এত করেও লাভের লাভ কিছুই হবে না মানুষের জবাব দেবে তৃণমূল অভূতপূর্ব ফল করবে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.