গুলি চলল হাওড়ার ঘুসুড়িতে, খুনের চেষ্টা এক ব‍্যক্তিকে - The News Lion

গুলি চলল হাওড়ার ঘুসুড়িতে, খুনের চেষ্টা এক ব‍্যক্তিকে

 


দি নিউজ লায়নঃ      হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘুসুড়িতে চলল গুলি। গুলিতে জখম হন বিশাল মাহাতো নামের এক ব‍্যক্তি। শুক্রবার দুপুরে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটে মালিপাঁচঘড়া থানা এলাকার গোঁসাইঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।


 বেশ কয়েক বছর আগে দূর্গাপুজোর সময় বিশালের বাবা বিজয় মাহাতোকে গুলি করে হত্যা করা হয়েছিল।বাবার খুনের ঘটনায় সাক্ষী ছিল বিশাল। সেই কারণেই খুনের চেষ্টা কিনা খতিয়ে দেখছে পুলিশ।গুলিবিদ্ধ ব‍্যক্তির জ্যাঠামশাই বাবুলাল মাহাতো জানান, শীতলা মায়ের স্নান স্নানযাত্রায় গিয়েছিল  বিশাল। তারপর দুপুরের দিকে শীতলা মাতার মন্দির থেকে ঘরে ফিরে এসে বসেছিল। 


তখনই বাইকে এসে একজন গুলি চালায় বিশালের উপর। গুলি চালিয়ে পালিয়ে যায় সে। কে গুলি চালিয়েছিল তা দেখতে পাওয়া যায়নি। তবে বিক্রম নামে একজনের নাম শুনেছিলেন তিনি।  বিক্রম এলাকার বাসিন্দা। তাদের সঙ্গে পুরনো অশান্তি ছিল।

বিশালকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.