দার্জিলিং জেলায় অতিরিক্ত ৩০৬টি ভোটকেন্দ্রের সংযোজন
দি নিউজ লায়নঃ দার্জিলিং জেলায় অতিরিক্ত ৩০৬টি ভোটকেন্দ্রের সংযোজন। কোভিড বিধি মেনে জেলার বুথে বুথে ধারাবাহিক নিয়মে বিস্তর রকমফের। নতুন মডেলেই সংগঠিত হবে ভোটদান পর্ব। শনিবার দার্জিলিং জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শশাঙ্ক শেঠি সাংবাদিক বৈঠক করে সংবাদমাধ্যমকে জানান দার্জিলিং জেলায় ১৪১৩টি বুথের সঙ্গে করোনা পরিস্থিতি ওপর নজরে রেখে অতিরিক্ত ৩০৬টি ভোটগ্রহণকেন্দ্র করা হয়েছে।
শুধুমাত্র শিলিগুড়ি বিধানসভায় ৬৮টি অতিরিক্ত বুথ করা হয়েছে। যার মধ্যে শ্রীগুরু বিদ্যমন্দিরে জেলায় একই কেন্দ্রে ১৭টি সর্বাধিক বুথ রয়েছে বলে জানান প্রশাসনিক আধিকারীকেরা। অন্যদিকে ভোটগ্রহণের কাজে নিযুক্ত সমস্ত পোলিং কর্মীদের ভ্যাক্সিনেশন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে জেলায় ৪০০০ভোটগ্রহণকারীদের ভ্যাক্সিনেশনের কাজ সম্পন্ন হয়েছে। মোট ভোটকর্মী রয়েছে ৯০০০। ১লা মার্চের মধ্যে প্রায় ৯৫%ভোট গ্রহণের কাজে নিযুক্ত কর্মীদের টিকাকরন করা হবে বলে জানান দার্জিলিং সহকারি জেলা শাসক স্বাস্থ্য।
তিনি জানান প্রতি বুথে ভোটদাতাদের জন্য এক হাতের গ্লাভস ও জীবানুমুক্ত করনের ব্যবস্থা থাকবে। জেলার পাঁচ বিধানসভার কেন্দ্রের বুথ ভিত্তিক ভোটদাতাদের এপিক নাম্বার অনুযায়ী ৫০% করে প্রতি বুথে ভাগ করে ভোটগ্রহণের ব্যবস্তা করা হচ্ছে যাতে সামাজিক দূরত্ব মানা সম্ভব হয়। জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে এবারে প্রতি বুথে সর্বাধিক ৭০০জন ভোট দাতাদের ভোট গ্রহন করা হবে তার অধিক হলেই অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্রে নাম স্থানান্তর করা হবে। দার্জিলিং জেলায় নয়া ভোটদাতাদের সংখ্যা এবারে দাঁড়াচ্ছে ১২২২১৯০। যার মধ্যে ১৮-১৯বছরের মধ্যে নতুন ভোটারের সংখ্যা ২৬৪৩৫।
অন্যান্যদের মধ্যে মহিলা ভোটারের শতকরা হার শেষ লোকসভা নির্বাচনের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১০০০জন পুরুষের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা দার্জিলিং জেলায় উল্লেখযোগ্যভাবে ১০০৪জন।জেলায় প্রতিবন্দি ভোটদাতা রয়েছে ৬৯৮২জন। এদিন স্টেট গেস্ট হাউসে জেলা নির্বাচনী আধিকারিক প্রশাসনিক পর্যায়ের সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলিকে ডেকে পাঠান। বৈঠকে তৃনমূল তরফে মানবিক দৃষ্টিভঙ্গিতে দুটি বিষয়ের ওপর নির্বাচনী আধিকারীকদের কাছে প্রস্তাব রাখা হয়।
সেখানে কোভিড বিধি মেনে বয়স্ক ভোটদাতাদের সঙ্গে যাতে প্রতিবন্দি ভোটারদের বাড়িতে ভোটদানের ব্যবস্থা করা হয় সে আবেদন জানানোর সঙ্গে সদ্যজাতের মায়েদের নির্বাচনী কাজের থেকে যাতে অব্যাহতি দেওয়া হয় সে আবেদনও জানান তারা। কারন তৃনমূল নেতা সংগ্রাম সিংহ ও মিলন দত্ত জানান আমাদের কাছে ৫০-৬০জনের মতো আবেদন এসেছে সদ্যজাত শিশুর মায়েদের। তারা জানাচ্ছেন টিকাকরনের নিয়ম মেনেই তা করোনের টিকাকরন নিতে পারছেন না।
একই সঙ্গে শিশুকে রেখে বাইরে ভোটের ডিউটিতে যাওয়াও তাদের পক্ষে সম্ভব নয়। এই বিষয়ে জেলা নির্বাচনী আধিকারকের জানিয়েছেন বিষয়টি দেখভালের জন্য মেডিকেল টিমকে দায়িত্ব দেওয়া হবে বলে তারা সংবাদমাধ্যমকে জানায়। পাশাপাশি ভোটের ডিউটির জন্য না জানিয়ে প্রশিক্ষণে অনুপস্থিত থাকার শাস্তি স্বরুপ এবারে জেলায় ভারী সংখ্যায় ভোটকর্মীদের শোকজ করা হয়েছে।

Post a Comment