ফের বড় সড়ো সাফল্য পেল দলগাঁও বন দপ্তরের কর্মীরা
দি নিউজ লায়নঃ ফের বড় সড়ো সাফল্য পেল দলগাঁও বন দপ্তরের কর্মীরা। শনিবার রাতে রুটিন মাফিক টহল দেবার সময় প্রায় লক্ষ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠের গুড়ি সহ একটি ছোট গাড়ি ও একটি স্কুটি উদ্ধার করল দলগাঁও রেঞ্জ এবং দলমোর বিটের বন কর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, তারা রুটিন মাফিক টহল দিচ্ছিলেন।
সেই সময় দলমোর পাগলি নদী এলাকার কাছে সেগুন কাঠ বোঝাই একটি ছোট গাড়ি দেখতে পেয়ে ছুটে যান বন কর্মীরা। আটক করা হয় গাড়িটিকে। বন কর্মীদের উপস্থিতি আঁচ পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায় পাচারকারির দল। ফলে কাউকে আকট করা যায়নি।
এই বিষয়ে দলগাঁও বন দপ্তরের রেঞ্জার দোরজি শেরপা জানান, "আভিযান চালিয়ে কাঠ সহ একটি পিকআপ ভ্যান, একটি স্কুটি ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ৩০ সি,এফ,টি সেগুন কাঠের বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। তবে কাউকে আটক করা যায়নি।"

Post a Comment