ব্রিগেডে "রাজধর্ম" পালনে মমতা
দি নিউজ লায়নঃ আগে বঙ্গবাসী।তারপর বিরোধী পার্টিকর্মী।ব্রিগেডে এই ভাবনার বহিঃপ্রকাশ দেখিয়ে বিরোধী পার্টিকর্মীদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করল।কিভাবে? ব্রিগেডে এসে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়েছে।সঙ্গে সঙ্গে পৌছে গেছে রাজ্য স্বাস্থ্য দফতরের অ্যাম্বুলেন্স।
ওই ভিড়ের মধ্যে থেকে স্বাস্থ্য দফতরের কর্মীরা রোগীকে তুলে নিয়ে হাসপাতালে পৌছে দিয়েছে।এছাড়াও সমগ্র ব্রিগেড গ্রাউন্ডের চারপাশে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে পৌছে দেওয়া হয়েছিল প্রচুর পানীয় জলের ট্যাঙ্ক।যে জলের ট্যাঙ্ক বামকর্মী সহ স্থানীয় নেতাদের তৃষ্ণা মেটাতে সাহায্য করেছে।ব্যবস্থা রাখা হয়েছিল প্রচুর পুলিশের।যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।সারাদিন ধরে এমনই সব দৃশ্য ধরা পড়ল খবর ৩৬৫ দিন-এর ক্যামেরায়।

Post a Comment