ব্রিগেড যাওয়া কে কেন্দ্র করে আব্বাস এবং তৃণমূল কর্মী দের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড় - The News Lion

ব্রিগেড যাওয়া কে কেন্দ্র করে আব্বাস এবং তৃণমূল কর্মী দের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়

 



দি নিউজ লায়নঃ    ব্রিগেড যাওয়া কে কেন্দ্র করে আব্বাস এবং তৃণমূল কর্মী দের সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। রবিবার সকালে ভাঙড় থেকে কলকাতায় যাওয়ার পথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী, সমর্থকদের গাড়ি আটকানো নিয়ে বচসায় জড়ায় তৃণমূল-এবং আব্বাস অনুগামীরা। অভিযোগ, ভাঙড়ের দুর্গাপুরের কাছে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।


স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক‍্যানিং পূর্ব বিধানসভার দূর্গাপুর অঞ্চল থেকে বাম মহাজোটের ব্রিগেড সমাবেশে আব্বাস অনুগামীরা কয়েকটি গাড়ি করে বার হতেই তাদের রাস্তা আটকায় তৃণমূল কর্মীরা।দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়।তৃণমূল নেতা সাদিক মল্লিক জানান, আব্বাস ভক্তরা ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য এলাকায় জোর জবরদস্তি শুরু করে।এর পাশাপাশি তৃণমূল কর্মীদের উপরে চড়াও হয়ে মারধর করে।যদিও পাল্টা আব্বাস অনুগামীদের দাবি, ব্রিগেড সভায়।যাওয়ার পথে সওকাত মোল্লার বাহিনী পথ আটকায় এবং মারধর করে। ঘটনায় উভয় পক্ষই ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.