জীবনে মরে গেলেও যে ৪টি কথা কখোনও কাউকে বলবেন না
দি নিউজ লায়নঃ
১। নিজের আর্থিক অবনতিঃ চানক্যের মতে নিজের আর্থিক অবনতি কাউকে বলতে নেই। কোন মানুষেরই সব সময় আর্থিক অবস্থা ভালো যায়না। কখনো ভালো থাকে তো কখনো খারাপ। আপনি যদি আপনার আর্থিক অবস্থা খারাপের কথা কাউকে বলেন তাহলে দেখবেন আপনার কাছের সবাই কেমন আপনার থেকে দূরে সরে গেছে। আপনাকে অপমান করছে, তাই আর্থিক অবস্থা যতই খারাপ হোক না কেন তা অন্য কারোর কাছে বলতে নেই।
২। আর্থিক উন্নতিঃ নিজের আর্থিক উন্নতি কাউকে বলবেন না। কারন আপনি যদি সবাইকে আপনার আর্থিক উন্নতির কথা বলেন তাহলে আপনার কাছে সবাই টাকা ধার চাইবে, আর না দিতে পারলেই সম্পর্ক নষ্ট হবে। লোকে আপনার উন্নতিতে হিংসা করবে। তাই মরে গেলেও একথা ভুলেও কাউকে বলবেন না।
৩। ব্যাক্তিগত সমস্যাঃ চাণক্যের মতে নিজের ব্যাক্তিগত সমস্যার কথা কখনো কাউকে জানানো উচিত না। যারা জানায় তারা অন্য ব্যাক্তির কাছে নিচু ও বিরক্তিকর হিসাবে চিহ্নিত হয়। কারন আপনি যখন আপনার সমস্যার কথা কাউকে বলবে তখন তারা সেটি মজানিয়ে শুনবে , পরে আড়ালে গিয়ে আপনার সমস্যার কথা বলে সমালোচনা করে। আরও বাড়িয়ে বাড়িয়ে বলবে।
৪। নিজের স্ত্রীর কথা কাউকে বলবেন নাঃ নিজের স্ত্রীর সম্বন্ধে কোন খারাপ কথা অন্যকে বলতে নেই। আপনি যাকে এই কথা বলবেন সে ভাবতে পারে আপনি কোন অভিপ্রায় নিয়ে তাকে এসব কথা বলছেন। তাছাড়া আপনি যদি কাউকে এই কথা বলেন, হতে পারে সে জনসমক্ষে সেই কথা বলে আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে। তাই যারা জ্ঞানী ব্যাক্তি তারা আমৃত্যু কোন গোপন কথা গোপনই রাখেন, কাউকে বলেন না।

Post a Comment