আসানসোলে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪ - The News Lion

আসানসোলে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪

 


দি নিউজ লায়ন:      ডাকাত সন্দেহে ৪ জনকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শেখ মনিরুল, শেখ সাবির, শেখ ছোট্টু ও খালিদ খান। আসানসোলের হীরাপুর থানার আপার চেলিডাঙায় খালিদের বাড়ি। বাকিদের বাড়ি বর্ধমান থানার দুবরাজদিঘি ও খাগড়াগড় এলাকায়। পুলিস জানিয়েছে, সোমবার গভীর রাতে বর্ধমান শহরের বেচারহাট এলাকায় জাতীয় সড়কের পাশে হিমঘরের কাছে একটি নির্জন জায়গায় ৯-১০ জড়ো হয়েছিল।


 খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই চারজনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড, লাঠি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। জাতীয় সড়কে যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৫ ফেব্রুয়ারি ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.