স্বাস্থ্য সাথী কার্ডে বৃদ্ধের ব্রেন টিউমারের চিকিৎসা - The News Lion

স্বাস্থ্য সাথী কার্ডে বৃদ্ধের ব্রেন টিউমারের চিকিৎসা

 


দি নিউজ লায়ন:      স্বাস্থ্য সাথী কার্ডে দিনমজুর বৃদ্ধের ব্রেন টিউমারের চিকিৎসা খুশির আলো এনে দিল পরিবারে।  জানা গেছে শ্যামপুরের বারগ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর নিশিকেশ বেরার মাস তিনেক আগে মাথার যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকের কাছে গেলে জানতে পারা যায় বৃদ্ধের মাথার ব্রেন টিউমার হয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের সদস্যদের। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির এই ধরনের অসুখের চিকিৎসা কিভাবে হবে সেই চিন্তায় দাঁতের ঘুম ওড়ে সকলের।


 প্রাথমিকভাবে বৃদ্ধকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিত্সা করালেও সেখানে এই রোগের চিকিৎসার পরিকাঠামো না থাকায় তাকে হাওড়ার একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় চিকিৎসকরা। সেইমতো বৃদ্ধের ছেলে তাকে হাওড়ার একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানিয়ে দেয় ব্রেইন টিউমারের চিকিৎসা করাতে গেলে সবমিলিয়ে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে। যেটা শুনে মাথায় হাত পরে পরিবারের সদস্যদের। কিভাবে এত টাকা জোগাড় হবে সেই চিন্তায় রাতের ঘুম পড়ে তাদের।


 যদিও স্থানীয় বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তড়িঘড়ি বৃদ্ধের হাতে পৌঁছে দেওয়া হয় স্বাস্থ্য সাথী কার্ড। আর তারপরেই বিনা পয়সায় বৃদ্ধের ব্রেন টিউমার অপারেশন হয়।  বিষয়টি নিয়ে বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কুন্তল বেরা জানান বৃদ্ধের সমস্যার কথা শোনার পর আমরা তাড়াতাড়ি তার স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে দিই। এরপর ৫ জানুয়ারি তিনি হাওড়ার একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অপারেশন হওয়ার পর সম্প্রতি তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  অন্যদিকে বিনা পয়সায় বাবার চিকিতসা হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন বৃদ্ধের ছেলে আশিস বেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.