পুলিশকর্মীর মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, আটক নাতি চাঞ্চল্য রায়গঞ্জে
দি নিউজ লায়নঃ শোওয়ার ঘরে এক বয়স্ক মহিলার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। সোমবার রাতে রায়গঞ্জের ১১নং বীরঘই গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামের ঘটনা। পুলিশ সুত্রে জানা গেছে মৃতার নাম বাতাসী বর্মন(৭০)। ঘটনায় তার নাতি শঙ্কর বর্মনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। খবর পেয়ে শিলিগুড়ির বাগডোগরা থানায় এসআই পদে কর্মরত তার ছেলে রাত তিনটে নাগাদ মায়ের মৃত্যুর খবর পেয়ে রায়গঞ্জ থানায় আসেন। তবে তার প্রতিবেশী এমনকি মৃতার পুলিশ ছেলেও মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি।
যদিও রায়গঞ্জ পুলিশ জেলার উচ্চপদস্থ তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে খবর, সোমবার গভীর রাতে তার শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। তার মাথার ডানদিকে আঘাতের চিহ্ন মেলায় তাকে ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘর থেকে টাকা নিতে গেলে বাধা পেয়েই নাতি ঠাকুমাকে খুন করে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বাতাসী দেবীর মৃত্যুর ঘটনায় তার ভাইপো শঙ্করের আটকের ঘটনার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি মোহিনী বাবু। তবে কি পারিবারিক সম্মান রক্ষার্থেই এই ব্যাপারে মুখে কুলুপ আটলেন পুলিশ কর্মী মোহিনী? এই খুনের পেছনে কি তবে রয়েছে আরো কোনো রহস্য? তা এখনই স্পষ্ট নয়। তবে এদিন মধ্যরাত পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

Post a Comment