ঘাটালে বাবা ও মায়ের সাথে বেরিয়ে এক শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
দি নিউজ লায়নঃ বাবা মায়ের সঙ্গে প্রাতঃভ্রমনে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর। নাম অভীক চক্রবর্তী (৬) । ঘটনাটি ঘটেছেপশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্ডিপুর লাগোয়া মরিচ্যা গ্রামে।
সোমবার সকালে বাবা অশোক চক্রবর্তী ও মা মধুমিতা চক্রবর্তী র সঙ্গে হাঁটতে বের হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র অভীক। একটি অটো সজোরে তাঁদের ধাক্কা মারে। এতে তারা ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অভীক ও তার মাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ছোট্ট অভিককে স্থানান্তর করা হয় কলকাতার পিজি হাসপাতালে।
মঙ্গলবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে অভিকের মায়ের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।ঘাটাল থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই শিশুটির পরিবারে যেমন শোকের ছায়া নেমে এসেছে।সেই সঙ্গে ওই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment