চিলাপাতার জঙ্গলে প্রতিদিনই দেখা মিলছে গণ্ডারের
দি নিউজ লায়ন ; চিলাপাতার জঙ্গলে প্রতিদিনই দেখা মিলছে গণ্ডারের। খবর শুনে পর্যটকদের ভীড় বাড়ছে ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতায়। মনোরম পরিবেশ প্রকৃতির মাঝে বুক ভরে নিশ্বাস নিতে কলকাতা সহ দক্ষিন বঙ্গের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসছেন। শীত এর শেষ এবং গ্রীষ্মের শুরুর পাতাঝড়া মরশুরে খাবারের খোঁজে বিভিন্ন জীবজন্তুর দেখা মিলছে।
তার মধ্যে হাতি,বাইসন,হরিণ এর পাশাপাশি চিলাপাতা জঙ্গলের মূল আকর্ষণ গন্ডার এর দেখা যাচ্ছে। দীর্ঘ মেয়াদী লকডাউন এর স্তব্ধতা কাটিয়ে ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা বাড়ছিল তবে পাতাঝড়া মরশুমে পর্যটকদের ভীড় বেশি বলে জানান চিলাপাতার পর্যটন ব্যবসায়ীরা। চিলাপাতা জিপসি ওনার্স ইউনিয়ন এর সম্পাদক তথা ওরকিড হোমস্ট এর মালিক বিমল রাভা বলেন, এই সময়ে সবচাইতে বেশি পরিমাণে জীবজন্তু দেখা পাওয়া যায়।
দক্ষিণবঙ্গের পর্যটকদের প্রচুর ভিড় বাড়ছে ডুয়ার্সে। তবে প্রকৃতির স্বাদ নিতে এবং গন্ডার সহ বিভিন্ন জীব জন্তুর দেখা পেতে চিলাপাতা পর্যটকদের বেশি আকর্ষিত করছে।হুগলির কোন্নগর থেকে আসা এক পর্যটক রমা প্রসাদ বসু বলেন, চিলাপাতায় এসে মন ভরে গেল। করোনার সময় মাস্কে মুখ ঢেকে ছিলাম এখানে এসে প্রাণভরে নিঃশ্বাস নিলাম।

Post a Comment