তৃণমূলের পতাকা ও ফেস্টুন ছিঁড়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
দি নিউজ লায়নঃ আবারো তৃণমূলের পতাকা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার পাশাপাশি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে, উত্তেজনা ছড়াল কেশপুর থানার ধামসাই এলাকায়। সোমবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের ধামসাই গ্রামে।অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে সুযোগ নিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃনমূলের দলীয় পতাকা,ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেয় এবং জ্বালিয়ে দেয় বলে অভিযোগ।
আরো অভিযোগ এভাবেই এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি।ওই ঘটনায় যথেষ্ট উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেশপুর ব্লকের ঝলকা থেকে ধামসাই পর্যন্ত ধিক্কার মিছিল করে প্রতিবাদ জানানো হয়,সেই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয়।
কেশপুরের বিধায়ক শিউলি সাহা অভিযোগ করে বলেন শান্ত এলাকাকে অশান্ত করে তোলার জন্য সুপরিকল্পিতভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে জ্বালিয়ে দিয়েছে ।তিনি ওই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন। সেই সঙ্গে দলীয় কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post a Comment