মোদি এলে ধ্বংস দিদি এলে সৃষ্টি' এই স্লোগানকে সামনে রেখে ডানলপ কারখানার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি তৃণমূলের
দি নিউজ লায়ন ; 'মোদি এলে ধ্বংস দিদি এলে সৃষ্টি' - এই স্লোগানকে সামনে রেখে হুগলির সাহাগঞ্জে ডানলপ কারখানার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল তৃণমূল। উপস্থিত ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সোমবার এই মাঠেই জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির হেলিপ্যাড তৈরীর জন্য মাঠের চারপাশে থাকা বেশ কয়েকটি গাছ কাটা হয়।
এরই প্রতিবাদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো জেলা তৃণমূল। গোটা মাঠ শুদ্ধিকরণ করা হয়। এ দিনের কর্মসূচি প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অজিত মজুমদার বলেন, নরেন্দ্র মোদী মানেই বিভাজনের রাজনীতি। উনি ধ্বংসের প্রতিক। কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্যই ডানলপ কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে আর উনি এসে প্রকৃতিকে ধ্বংস করলেন।
পরিবেশ আইন না মেনে পরিবেশ দপ্তরের কোনরকম অনুমতি না নিয়ে বৃক্ষচ্ছেদন করা হয়েছে। এর প্রতিবাদ হিসেবে তৃণমূল কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন। বুধবার এই মাঠে জনসভা করবেন মমতা তার আগে প্রকৃতিকে রক্ষার বিষয়টি যেমন তুলে ধরা হল। তেমনই মমতা যে সৃষ্টির প্রতীক তাও তুলে ধরা হলো।

Post a Comment