মা-মাটি-মানুষের এক্সপ্রেস ২২২ কিলোমিটার বেগে নবান্নের দিকে ছুটবে
দি নিউজ লায়নঃ তৃণমূলের মা মাটি মানুষের এক্সপ্রেসের ইঞ্জিন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নির্বাচনের জেতার পর এই এক্সপ্রেস ২২২ কিলোমিটার বেগে নবান্নের দিকে ছুটবে। শুধু তাই নয় এই নির্বাচনে বিজেপি এমন ফল করবে যে দলের নেতারা ৭ দিন অজ্ঞান হয়ে থাকবে। তবে চিন্তা নেই স্বাস্থ্য সাথী কার্ড এদের চিকিৎসা হবে। শনিবার বিকেলে পাঁচলার ধামসিয়ায় তৃণমূলের প্রতিবাদ সভা থেকে এই ভাবেই বিজেপিকে কটাক্ষ করল হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব।
পাঁচলার সাহাপুর ও উলুবেড়িয়ার রঘুদেবপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায়, বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক গুলশান মল্লিক, তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, তৃণমূল নেত্রী সুজাতা খাঁ সহ অন্যান্যরা।
এদিনের এই সভায় তৃণমূল নেতারা বলেন তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসছে এটা বিধির বিধান এর লেখা হয়ে গেছে কেউ এটা খন্ডাতে পারবেনা।আর সেই কারণে নবান্নে গরুর দুধ থেকে সোনা পাওয়া বিজ্ঞানী ও খুঁজে পাওয়া যাবে না।স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি ক্ষমতায় এলে এই কার্ডের কোনো মূল্য থাকবে না।

Post a Comment