উলুবেড়িয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - The News Lion

উলুবেড়িয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ    স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উলুবেড়িয়ার রাজাপুরে। মৃত গৃহবধূর নাম জয়া মন্ডল (২৩)। রাজাপুর থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী শ্যামাপদ মন্ডল কে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বছর সাতেক আগে উলুবেড়িয়া কাঁটাবেড়িয়ার বাসিন্দা শংকর শিকারির নাবালিকা মেয়ে জয়ার স্বপ্নে পেশায় দিনমজুর শ্যামাপদ এর বিয়ে হয়।স্থানীয় সূত্রে খবর শ্যামাপদ অধিকাংশ দিন কাজ না করে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরায় সংসারে অশান্তি লেগেই থাকত।


 মৃত গৃহবধূর দাদা নিতাই অভিযোগ করেন অধিকাংশ দিন শ্যামাপদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বোনকে মারধর করতো। আমরা একাধিকবার দুজনকে বসিয়ে মীমাংসা করে দিয়েছিলাম। যদিও এর পরেও শ্যামাপদর অত্যাচার না কমায় ৫ মাস আগে বোন রাগ করে বাড়ি চলে আসে। যদিও মাসখানেক আগে শ্যামাপদ বোনকে আবার বাড়ি নিয়ে যায়। তিনি অভিযোগ করেন শনিবার দুপুরে অশান্তি চলার সময় শ্যামাপদ বোনকে মারধর করে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং বারান্দার গেটে তালা মেরে দেয়। ফলে ঘর থেকে বের হতে না পেরে পুড়ে মারা যায়।


 ঘটনা সম্পর্কে এক প্রতিবেশী জানান দুপুরে বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা গিয়ে দেখি দুটি বাচ্চা বাইরে খেলা করছে ভেতরে আগুনে পুড়ছে। অন্যদিকে ঘরের একটা কোনে শ্যামাপদ চুপ করে বসে আছে।পরে আমরা জানলা ভেঙে ভেতরে ঢুকে শ্যামাপদকে  বাইরে বের করি‌। পরে রাজাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান মৃত গৃহবধূর স্বামী কে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.