রাতভর গোপন অভিযানে এসটিএফের বড় সাফল্য, ফলবিক্রেতার আড়ালে চলছিল মাদকের প্যাকেজিং ইউনিট
দি নিউজ লায়নঃ রাতভর গোপন অভিযানে এসটিএফের বড় সাফল্য। শহরে একইরাতে এটিএম প্রতারণা চক্রের গ্যাং লিডার সহ মাদক কারবারের পর্দাফাঁস। অনলাইন প্রতারণার চক্রের দুই দুস্কৃতি গ্রেফতার। তাদের কাছ থেকে ৫২টি এটিএম কার্ড সহ একটি কার্ড সোয়াইপি যন্ত্র, একটি চারচাক গাড়ি ও নগদ এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করে স্টেট টাস্ক ফোর্স। ধৃতদের নাম সোনু কুমার,সঞ্জয়।
শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির ফুলবাড়ি রোডে দিল্লি নাম্বারের একটি গাড়ি চোখে পড়তেই সন্দেহ হয় এসটিএফ আধিকারিকদের। আধিকারিকদের দেখেই গাড়ি ফেলে দৌড় লাগায় দুই দুষ্কৃতী। এরপরই তাদের হাতেনাতে পাকড়াও করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মেলে ৫২টি এটিএম কার্ড, সিমকার্ড, সোয়াইপ যন্ত্র মিলেছে। তা থেকেই অনলাইন প্রতারনার বিষয়টি সামনে আসে। নিউজলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের। শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে তুলে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
অন্যদিকে একই রাতে শিলিগুড়ি ফলবিক্রেতার পরিচয়ের আড়ালে মাদক ব্যবসার ডেরায় হানা দেয় এসটিএফ আধিকারিকেরা। জানা গিয়েছে শিলিগুড়ি ইসকন মন্দির রোডে ফল বিক্রেতার পরিচয়ে ২বছর ধরে মাদকের কারবার চালতো তিনজন। তারা মুর্শিদাবাদের বাসিন্দা।ভাড়ার ঘরে চলতো রীতিমতো গাঁজার প্যাকেজিং ইউনিটের কাজ।সেখান থেকেই নির্দিষ্ট ঠিকানায় মাদক সরবরাহ করা হতো। তাদের ডেরা থেকে মেলে বিপুল মাদক সামগ্রী। একইসঙ্গে ১৭লক্ষ টাকার নগদ বাজেয়াপ্ত করা হয়। তবে দুই দুস্কৃতিই পলাতক তাদের সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ।
Post a Comment