মর্মান্তিক পথ দুর্ঘটনায় মেদিনীপুর সদর ব্লকের আঙ্গুয়াএলাকায় দুই ভাইয়ের মৃত্যু এলাকায় শোকের ছায়া - The News Lion

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মেদিনীপুর সদর ব্লকের আঙ্গুয়াএলাকায় দুই ভাইয়ের মৃত্যু এলাকায় শোকের ছায়া

 


দি নিউজ লায়নঃ   শনিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কোতোয়ালি থানার আঙ্গুয়া  এলাকায় মেদিনীপুর কেশপুর রাজ্য সড়কের মাঝে। পুলিশ সূত্রে জানা যায় যে  মৃত দুই ভাই এর নাম হলো রিয়াজুল ইসলাম, তার বয়স ২১ বছর ও শেখ রিয়াজুল আলি, তার বয়স ১৩ বছর।এরা সম্পর্কে  জেঠু ও কাকুর ছেলে।


এরা একই পরিবারের। দুই ভাই বাইকে করে কেশপুর থেকে বাড়ি ফেরার সময় কোতয়ালী থানার আঙ্গুয়া এলাকায় একটি ট্রাকের সাথে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। বাইক চালাচ্ছিল রিয়াজুল ইসলাম। সম্ভবত তার চোখে ট্রাকের আলো পড়ে যাওয়ায়  ওই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। মৃত দুজনের বাড়ি কোতোয়ালি থানার রামচন্দ্রপুর গ্রামে। 


খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। ওই দুর্ঘটনার খবর রামচন্দ্রপুর গ্রামে তাদের বাড়িতে পৌঁছলে তাদের পরিবারে  ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.