স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের নাবালিকা দুই মেয়েকে পুকুরের জলে ডুবিয়ে খুন
দি নিউজ লায়নঃ স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের নাবালিকা দুই মেয়েকে পুকুরের জলে ডুবিয়ে খুন করার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। শনিবার রাতে নির্মম এই ঘটনাটি ঘটেছে চাচোল থানার অনুপনগর গ্রামে। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওই মহিলাকে ব্যাপক গণপিটুনি দেয়। যার ফলে ওই মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাচোল থানার পুলিশ ।পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘাতক ওই মহিলাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। মৃতদেহ দুই নাবালিকার দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। গণপিটুনিতে ওই মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশি হেফাজতের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মাধুবি মণ্ডল (১০),জয়শ্রী মণ্ডল (৮)। বাড়ি মালদার চাঁচল ২ নম্বর ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের অনুপনগর গ্রামে। অভিযুক্ত মায়ের নাম মাম্পি মণ্ডল (৩৫)। বাবা চঞ্চল মণ্ডল পেশায় স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মী। চঞ্চল বাবু পুলিশকে অভিযোগে জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে যখন বাড়িতে আসে, সেই সময় স্ত্রীর সাথে খাবার নিয়ে বচসার সুত্রপাত হয়।
বচসার পরে যে যার মত রাতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে জানতে পারি দুই মেয়ে পুকুরের জলে ডুবে গেছে।তড়িঘড়ি করে বাড়ি থেকে ছুটে গিয়ে দেখি গ্রাম থেকে দূরে মাঠের মধ্যে একটি পুকুরে মধ্যে আমার দুই মেয়ের মৃতদেহ ভাসছে। গ্রামের বাসীন্দারা স্ত্রীকে আটক করে রেখেছে।এরপর জানতে পারি আমার স্ত্রী দুই মেয়েকে পুকুরের জলে ডুবিয়ে খুন করেছে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment