হিম্মত থাকলে মালদা থেকে একটি আসন জিতে দেখাক মিম, চ্যালেঞ্জ তৃণমূলের - The News Lion

হিম্মত থাকলে মালদা থেকে একটি আসন জিতে দেখাক মিম, চ্যালেঞ্জ তৃণমূলের

 


দি নিউজ লায়নঃ       হিম্মত থাকলে বিজেপির বি টিম মিম মালদায় একটা আসন পেয়ে দেখাক-  রবিবার তৃণমূলের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মালদা জেলা তৃণমূলের সম্পাদক  ইয়াসিন শেখ। শুভেন্দু অধিকারীর নাম না করে তৃণমূল নেতা ইয়াসিন বলেন,  স্বার্থান্বেষী নেতারা দল ত্যাগ করেছেন, এতে দলের অনেক ভালো হয়েছে।  মালদা তো এরকম বেশ কিছু স্বার্থান্বেষী নেতা রয়েছে, যাদের এখন তৃণমূল ছেড়ে অন্য চলে যাচ্ছে। আবার যাওয়ার পরিকল্পনা করছেন। আমরা বলছি এখন থেকেই এইসব স্বার্থবাদী নেতাদের চিনে রাখুন নির্বাচনে  মানুষ এদেরকে কোনোভাবে প্রশ্রয় দেবে না।


রবিবার দুপুর একটায় রতুয়া থানা মাঠে তৃণমূলের বিশাল একটি জনসভা অনুষ্ঠিত হয় সেখানে সেই জনসভার মধ্যেই স্থানীয় কংগ্রেসের দুই দাপুটে নেতা তথা রতুয়া ১ ব্লকের প্রাক্তন সভাপতি আরজাউল হক এবং কংগ্রেস নেতা অমূল্য মণ্ডল তৃণমূলে যোগদান করেন।  তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে । এদিনের এই জনসভায় প্রধান বক্তা ছিলেন দলের জেলা সম্পাদক ইয়াসিন শেখ। পাশাপাশি উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য তথা কর্মধ্যক্ষ পায়েল খাতুন, সামসুল হক সহ রতুয়া ১ এবং ২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যরা।


এদিনের জনসভায় শুরুতেই বাউল গান, সাঁওতালি নৃত্য দিয়ে মন ভরিয়ে তোলে কর্মী-সমর্থকদের।  এই জনসভায় জনজোয়ারে পরিণত হয়। একই মঞ্চে মসজিদের ইমাম থেকে আশ্রমের মহারাজদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এদিন বক্তব্য রাখতে গিয়ে জসভার আয়োজনকারী প্রধান উদ্যোক্তা তথা তৃণমূলের জেলা সম্পাদক ইয়াসিন শেখ বলেন, মিম পার্টির যেভাবে রাজনীতি শুরু করে সংখ্যালঘুদের ভোট ভাঙ্গার চেষ্টা করছে , তাতে কোনো লাভ হবে না ।  একটি দলের মদতেই কাজ করছে ওই পার্টি । কিন্তু  সংখ্যালঘুদের মধ্যে বিভেদ তৈরি করার এই রাজনীতি মানুষ কোনভাবেই মেনে নেবে না।  বিহারে যেভাবে রাজনীতি করে ভোট নষ্ট করেছে ওরা এবং মানুষকে ভুল বুঝিয়ে ভোট করেছে, সেই রণকৌশল মালদার মাটিতে করতে পারবে। আমি এজন্য মানুষকে সতর্ক এবং সচেতন হতে বলবো। মনে রাখতে হবে উন্নয়ন পেতে গেলে এরাজ্যের তৃণমূল সরকারকে দরকার। আর তৃতীয়বারের জন্য এবারের সরকার গঠন করবে  মমতার তৃণমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.