দীঘা যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ১, আহত ৪ - The News Lion

দীঘা যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ১, আহত ৪

 


দি নিউজ লায়নঃ    দুটি প্রাইভেট গাড়িতে করে দীঘা যাওয়ার পথে একটি গাড়ির পিছনে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম শুক্লা রায় (৫১) বাড়ি শিমুলিয়া চাঁদপাড়া। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া জেলেপাড়া ব্রীজের কাছে। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৪ আরোহী আহত হয়েছে তাদের বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে।উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের পাঠিয়েছে


জানা গেছে শনিবার সকালে মধ্যমগ্রাম থেকে দুটি গাড়িতে করে ৯ জন দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। সূত্রের খবর সকাল ৬ টা নাগাদ গাড়িটি উলুবেড়িয়া জেলেপাড়া ব্রিজের কাছে আসলে পিছনে থাকা একটি গাড়িকে একটি ট্যাংকার ধাক্কা মারে। দুর্ঘটনায় প্রাইভেট গাড়ির পিছনে এবং ডান দিকের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটি জাতীয় সড়কের ডিভাইডারে উঠে পড়ে। দুর্ঘটনায় গাড়ির মধ্যে থাকা ৫ আরোহী গুরুতর আহত হয।দুর্ঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শুক্লা রায়কে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করলেও ট্যাংকারটি পালিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.