উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে টিকা দেওয়া শুরু
দি নিউজ লায়নঃ খুব ভালো লাগছে, নিজেদের অনেকটা হালকা মনে হচ্ছে। শনিবার সকালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে টিকা নেওয়ার পর চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সকলের একটাই কথা।শনিবার দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া জেলার ৮ টি জায়গায় টিকাকরণ শুরু হলো।
এদিন সকালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্বাস্থ্য কর্মী থেকে চিকিৎসকদের টিকা দেওয়ার কাজ শুরু হলো।টিকা দেওয়ার আগে এদিন প্রত্যেককেই তাদের শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেই ব্যাপারে জিজ্ঞাসা করে নেওয়া হয়।
উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল সূত্রে খবর টিকা নেওয়ার পর কিছুক্ষণ প্রত্যেকে বিশ্রাম নিয়েছে এবং তারপর প্রত্যেকেই নিজেদের কাজে যোগ দিয়েছে। এদিনের এই টিকাকরণ কর্মসূচিতে হাসপাতালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সুপার ডাক্তার সুদীপ রঞ্জন কাড়ার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন উলুবেড়িয়া ছাড়াও আমতা বাগনান জয়পুর শ্যামপুরেও তিনটে টিকাকরণ কর্মসূচি শুরু হয়।

Post a Comment