পূর্ব বর্ধমানেও কোভিড ভ্যাক্সিন দেবার কাজ শুরু - The News Lion

পূর্ব বর্ধমানেও কোভিড ভ্যাক্সিন দেবার কাজ শুরু

 


দি নিউজ লায়নঃ    পূর্ব বর্ধমানেও কোভিড ভ্যাক্সিন দেবার কাজ শুরু হল। এদিন মোট ৭ টি কেন্দ্রে এই ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। হাসপাতালের সাফাই কর্মী সঞ্চয় মাঝিকে প্রথম ভ্যাক্সিন দেওয়া হয়। ভ্যাক্সিন  দেওয়ার দেবার সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা হাততালি দিয়ে তাঁকে অভিবাধন জানান। প্রতি পর্যায়ে ১০০ জনকে টিকা দেওয়া হবে। মোট ৩১৫০০ জনকে পূর্ব বর্ধমান জেলায় ভ্যাক্সিন দেওয়া হবে।


এদিন প্রথম পর্যায়ের কাজ শুরু হল।বর্ধমান মেডিকেল কলেজ ছাড়াও  ভ্যাক্সিন দেওয়া হল সেগুলি হল বর্ধমান পৌরসভার ঝুরঝুরেপুল স্বাস্থ্যকেন্দ্র, ভাতার, কালনা, কাটোয়া, পূর্বস্থলী ও মেমারি। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ সুহৃতা পাল বলেন প্রশাসনিক স্তরে সব প্রস্তুতি নেওয়া আছে। যদি কেউ ভ্যাক্সিন নেবার পর অসুস্থ বোধ করেন তাঁর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্যক্সিন দেওয়ার আগে গ্রহীতাকে প্রথমে ওয়েটিং রুমে বসিয়ে নাম নথিভুক্ত করা হয়। তারপর সব রকম ভাবে ব্যবস্থা নেওয়ার পর তাঁকে ভ্যাক্সিন প্রয়োগ করা হয়। ভ্যাক্সিন দেওয়ার পর আধঘন্টা তাঁকে বসিয়ে রাখা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.