এক নার্সকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ এক নার্সকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত কাটোয়া মহকুমা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের কর্মী। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম সুমন্ত মুখোপাধ্যায়। ধৃতের বাড়ি কাটোয়া শহরেরই আতুহাট পাড়া এলাকায়। পুলিস সূত্রে জানা যায়, কাটোয়া হাসপাতালের ওই নার্স বুধবার কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি পুলিশকে জানান ২০২০ সালের জুন মাস নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কের কর্মী সুমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয়। একই বিভাগে চাকরি করার সুবাদে দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তখন ওই নার্স হাসপাতালেরই নার্সিং কোয়ার্টারে থাকতেন। এরপর কাটোয়া শহরের আতুহাট পাড়ায় সুমন্ত মুখোপাধ্যায় তার নিজের বাড়িতেই ওই নার্সকে ভাড়া দেন। সুমন্ত তাকে তখন জানায় ঘরোয়া পরিবেশে তার স্ত্রী ও সন্তানের সঙ্গে থাকার সুযোগ রয়েছে। সেই কথার ওপর বিশ্বাস করেই মহিলা সুমন্তর বাড়িতে ভাড়াটিয়া হিসাবে ওঠেন গত বছর ৩০ নভেম্বর।
মহিলার কথায়, "ওদিন নার্স কোয়ার্টার ছেড়ে ওই ব্যক্তির ভাড়া বাড়িতে গিয়ে যাওয়ার পর দেখি তার বাড়িতে পরিবারের আর কেউ নেই। তখন জিঞ্জাসা করতে সুমন্ত জানায় তারা আত্মীয়বাড়িতে গিয়েছে।" মহিলার অভিযোগ ওই রাতেই তার ঘরে ঢুকে প্রথমে মহিলাকে মদ্যপান করায়। তারপর ধর্ষণ করে। ধর্ষণের ওই ভিডিও মোবাইল ক্যামেরায় তুলে রাখে। এরপর সেই ভিডিও মহিলার স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া ও সোসাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে প্রায়ই মহিলাকে সুমন্ত ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ। অবশেষে মহিলা পুলিশের দ্বারস্থ হন। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

Post a Comment