অস্বাভাবিক মৃত্যু যুবকের - The News Lion

অস্বাভাবিক মৃত্যু যুবকের

 


দি নিউজ লায়নঃ   অস্বাভাবিক ভাবে মৃত্যু এক যুবকের। নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ।  বাড়িতে রঙের কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক রঙের মিস্ত্রির। মৃত ওই রং মিস্ত্রির নাম মানিক মণ্ডল (৩২) । ওই রং মিস্ত্রির বাড়ি কোতোয়ালি থানার ভালুকা অঞ্চলে।


 স্থানীয় সূত্রে জানতে পারা যায়, গত কাল অর্থাৎ বুধবার সন্ধ্যার কিছু আগে নবদ্বীপের সরকার পাড়ার কাছে একটি বাড়িতে রং করছিলেন অন্যান্য ব্যক্তির সঙ্গে ওই যুবক। কাজ চলাকালীন সে সময় মাচা থেকে অসাবধানতা বশতঃ নিচে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে স্থানীয়রা প্রথমে নবদ্বীপ হাসপাতালে নিয়ে যায়।


 সেখানে তার অবস্থার অবনতি হলে, চিকিৎসকরা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। শক্তিনগর জেলা হাসপাতালে যাওয়ার পথেই যুবকের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের  হাতে তুলে দেয় হাসপাতাল কতৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.