প্রতিশ্রুতিমতই ভাঙড়ে হিমঘরের জন্য জমি চিহ্নিতকরনের কাজ শুরু করল সরকার - The News Lion

প্রতিশ্রুতিমতই ভাঙড়ে হিমঘরের জন্য জমি চিহ্নিতকরনের কাজ শুরু করল সরকার

 


দি নিউজ লায়নঃ      প্রতিশ্রুতিমতই ভাঙড়ে হিমঘরের জন্য জমি চিহ্নিতকরনের কাজ শুরু করল সরকার।বৃহস্পতিবার হাড়োয়া রোডের ওপর নতুনহাটে পাওয়ার গ্রিড সাব স্টেশনের পাশে প্রায় পাঁচ বিঘা জমি চিহ্নিত করেছে ভূমি রাজস্ব দপ্তর।আগেই এই জমিটি হিমঘরের জন্য সরকারকে বিক্রি করতে রাজী হয়েছিল গ্রামবাসীরা।সেই মত জমি কমিটির মধ্যস্থতায় জমির দরদাম নিয়ে সরকারের সাথে কথাবার্তা হয় জমির মালিকদের।


কিন্তু বিষয়টি নিয়ে এক বছর ধরে কোনরকম অগ্রগতি না হওয়ায় হিমঘর সহ অন্যান্য ইস্যুতে মঙ্গল ও বুধ দুদিন সাব স্টেশনের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় জমি কমিটি।বুধবার বিকালে আলিপুরে জেলা শাসকের কার্যালয়ে কমিটির সাথে এক বৈঠকে পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান বৃহস্পতিবার থেকেই হিমঘরের কাজ শুরু হবে।


মন্ত্রীর সেই প্রতিশ্রুতি মত এদিন হিমঘরের জন্য জমি মাপজোক হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষজন।এ বিষয়ে জমি কমিটির যুগ্ম সম্পাদক মোশাররফ মোল্লা বলেন,মন্ত্রী ফিরহাদ হাকিম আলিপুরে জেলা শাসকের কার্যালয়ে মিটিংয়ে অবিলম্বে ভাঙড়ে হিম ঘর তৈরির জন্য প্রতিশ্রুতি দেন। সেই মতন বৃহস্পতিবার পাওয়ার গ্রিডের পাশে চিহ্নিত জমির মাপজোপের কাজ করেছে সরকারি আধিকারিকরা।আমরা আশাবাদী অবিলম্বে ভাঙড়ে হিম ঘর তৈরি হবে এবং এলাকার কৃষকরা উপকৃত হবেন।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.